,

মাত্র দেড় ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছাবে যে বিশেষ প্লেন!

news-image

ডেস্ক রিপোর্ট।। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার অনেক কিছুইকেই সহজ থেকে সহজতর করেছে। এমনিতেই আকাশ পথের যাত্রা দ্রুতগামী হয়। প্রযুক্তির কল্যাণে সেই যাত্রা আরও স্বল্প হলো। এবার এক সুপারসনিক প্লেনে মাত্র দেড় ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়া যাবে। খবর ট্যাবলয়েড মিরর এর।

জানা যায়, হারমিস নামের এক স্টার্টআপ এমনই এক প্লেন বানাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, প্লেনটি ঘন্টায় তিন হাজার মাইল বেগে ছুটতে পারবে। যার ফলে নিউ ইয়র্ক থেকে লন্ডনের ফ্লাইটের সময় সাত ঘন্টা থেকে কমে ৯০ মিনিটে দাঁড়াবে। এই প্লেনটি বানাতে বিনিয়োগ করছে খোসলা ভেনচারস। খোসলা ভেনচারস প্রতিষ্ঠাতা ভিনোদ খোসলা বলেন, হারমিস এমন একটি প্লেন বানাচ্ছে, যা শুধু ফ্লাইটের সময় কমিয়ে এভিয়েশন অভিজ্ঞতা উন্নতই করবে না বরং সমাজে এবং অর্থনীতিতে এর দারুন প্রভাবও থাকবে। তবে তিনি নতুন এই প্লেনটি নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেননি।

এই সুপারসনিক বিমান গতিতে ম্যাক ৫-এর চেয়ে বেশি হবে বলে দাবি করেছেন হারমিস। ম্যাক ৫ এর মানে হচ্ছে এটি শব্দের গতির পাঁচ গুণ। বিমানটিতে অভিজ্ঞ লোকদের নিয়ে দারুণ একটি বোর্ড রয়েছে হারমিসের। এর মধ্যে আছেন ব্লু অরিজিন-এর সাবেক প্রেসিডেন্ট রব মেয়ারসন এবং লকহিড মার্টিন স্কাংক ওয়ার্কস-এর সাবেক মহাব্যবস্থাপক রব ওয়েইস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর