,

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে ব্যতিক্রমধর্মী সাহরি উৎসব

news-image

ডেস্ক রিপোর্ট।। পবিত্র রমজান মাসে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট। এই শহরে মুসলমানদের সাথে অমুসলিমরা একসঙ্গে সাহরি খেয়েছেন। গত শনিবার সাহরি অনুষ্ঠানে প্রায় ১০ হাজার দর্শনার্থী অংশগ্রহণ করেছেন। অবশ্য এমন স¤প্রীতি এবারই প্রথম যে তা নয়। এর আগেও গত বছর রমজানে একই রকম আয়োজন করেছিল ডেট্রয়েট শহরের বাসিন্দারা।

এবার দ্বিতীয় বার্ষিক সাহরি অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম ও অমুসলিম অংশগ্রহণ করেছেন। স্থানীয়রা বিভিন্ন ধর্মের হলেও শেষ রাতে সাহরি খাওয়ার উৎসবকে সৌহার্দ ও স¤প্রীতি স্থাপনের দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের কথা, মুসলিমদের সাহরি উৎসবে সমাজের বিভিন্ন শ্রেণি ও ধর্মেও লোকদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে। অমুসলিমরাও এ সম্পর্কে যুক্ত হতে চায়। তাই এ আয়োজনের উদ্দেশ্য।

আয়োজনে উপস্থিত মুসলিমরা জানান, তারা এমন আয়োজন বারবার করতে আগ্রহী। এ উদ্যোগের ফলে মুসলিমদের সঙ্গে ডেট্রয়েট শহরসহ বেশ কিছু শহরের অমুসলিমদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে।
সাহরি উৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থলে মধ্যপ্রাচ্য ও কানাডার বিভিন্ন খাদ্যসামগ্রীসহ ২২টি দোকানে উপস্থাপন করা হয়। জানা গেছে, পবিত্র রমজান মাসের প্রতি শুক্র ও শনিবার এমন উৎসব পালন করা হচ্ছে। সূত্র : ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর