,

এসএ টিভির মালিক সালাহউদ্দিন জাকিসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

রংপুর প্রতিনিধি : বানিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা সম্পাদক টিপু মুনশির বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশ করার অভিযোগে দায়ের করা মামলায় এসএ টিভির মালিক সালাহউদ্দিন জাকিসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন।

মামলার বাকী তিন আসামী হলেন এসএ টিভির চীফ রিপোর্টার বাদশা, স্টাফ রিপোর্টার সোহেল ও ফেস বুক আইডির একাউন্ট হোল্ডার সালাহ উদ্দিন তালুকদার ।

মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী হারুনর রশীদের আইনজীবী ফিরোজ কবীর চৌধুরী গুজন এ্যাডভোকেট।

মামলা সুত্রে জানা গেছে, যুবলীগ কর্মী রংপুর নগরীর মনোহর চওড়া পাড়া গ্রামের হারুনুর রশীদ বাদী হয়ে দায়ের করা মামলায় অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ যোগ্য ও নিষ্টাবান সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী পরিষদ গঠন করেন। তারা অত্যান্ত দক্ষ্যতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

আসামীরা মন্ত্রী পরিষদের সম্মানীত সদস্যদের সুনাম ক্ষুন্ন করার জন্য রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসএ টেলিভিশনে জনৈক জহির মিয়াকে প্ররোচিত করে তার একটি উদ্দেশ্য মুলক ও মনগড়া সাক্ষাৎকার ধারন করে তা সুকৌশলে জনৈক সালাহ উদ্দিন তালুকদারের ফেসবুক পেজে প্রচার করেন। ওই সাক্ষাৎকারটি এস এ টিভির ক্যামেরায় ষ্টাফ রিপোর্টার সোহেল কর্তৃক ঢাকা বিমান বন্দর রেলওয়ে ষ্টেশনে ধারন করা হয়। আসামী এসএ টিভির ষ্টাফ রিপোর্টার ফেস বুক পেজে দেয়া ভিডিওতে তার উপস্থাপনা ও বর্ননায় মানহানিকর মিথ্যা অভিযোগ উত্থাপন করে প্রচার করেন।

সেখানে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সির নাম উল্লেখ করে ৪০ বিঘা সম্পত্তি যা জহিরের তা মন্ত্রী জবর দখল করে ভোগ করছে বলে উল্লেখ করা ছাড়াও আরো বেশ কিছু আপত্তিকর মানহানিকর বক্তব্য প্রচার করেছে। ফেস বুকে আপলোড করা ওই ভিডিও ৭ লাখ ৬৫ হাজার ভিউয়ার দেখেছে এবং শেয়ার ১৭ হাজারের বেশী শেয়ার করা হয়েছে। এমন মিথ্যা মানহানিকর খবর প্রকাশের মাধ্যমে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করে একশ কোটি ক্ষতি পুরন চেয়ে মানহানির মামলা দায়ের করেন। মামলার বাদীর জবানবন্দি গ্রহন শেষে আজ সোমবার বিজ্ঞ বিচারক ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ২২ জুলাই নির্ধারন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ