,

দীর্ঘদিন পর পর্দায় সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ ক’বছর পর্দার আড়ালে থাকার পর সামনে আসলেন মডেল ও অভিনেত্রী সারিকা। বিয়ে, দাম্পত্য অশান্তি ও বিচ্ছেদের পর ২০১৬ সালে পর্দায় হাজির হন। কিন্তু আবার কি কারণে হারিয়ে যান। তবে আবার ফিরলেন পর্দার সামনে একটি টেলিফিল্মের মধ্যে দিয়ে।

মাঝে লম্বা বিরতির নিয়ে আবারও পর্দার সামনে আসলেন জনপ্রিয় এই টিভি মুখ। আর এই ফিরে আসাটা হচ্ছে ঈদ আয়োজনে। চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘চুল তার কবেকার’ টেলিফিল্মের মাধ্যমে।

জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা থেকে টেলিফিল্মটির নামকরণ করা হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। নির্মাতা জানান, গত সপ্তাহে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। ‘চুল তার কবেকার’ মূলত রোমান্টিক কাহিনির। সেই সাথে আছে হাস্যরসও। এতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির। আরও থাকছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ।

ঈদ আয়োজনের সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

২০১৪ সালে মাহিম করিমকে বিয়ে করে শোবিজ অঙ্গণ থেকে সরে পড়েন সারিকা। ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের পর আবারও কাজে ফেরেন তিনি। কিছুদিন কাজ করার পর আবার অনিয়মিত হয়ে পড়েন এই তারকা ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর