,

বিজিবির পোশাক পরে শো-রুম থেকে ৫০টি স্মার্টফোন ছিনতাই

news-image

জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি মোবাইল শো-রুম থেকে বিজিবির পোশাক পরিহিত তিন যুবক ৫০টি স্মার্টফোন ছিনতাই করেছে। সোমবার বেলা ২টার দিকে কানসাট বাজারের গোপালনগর মোড়ের কেএস টেলিকম নামক মোবাইল ফোনের শো-রুমে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শো-রুমের মালিক কবিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলযোগে তিন জন বিজিবির পোশাক পরিহিত যুবক আমার দোকানে ঢুকে মোবাইল ফোনগুলো একের পর এক নিতে থাকেন। এ সময় তাদের বাধা দিলে তারা আটক করে নিয়ে যাওয়ার হুমকি দেন। এরপর রুবেল নামে এক ব্যক্তি জোরালো প্রতিবাদ করলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন এবং ৫০ পিস স্মার্টফোন নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।

রুবেল আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সিটি টিভির ফুটেজে একজন বিজিবির পোশাক পরিহিত ব্যক্তিকে দোকানের ভেতর থেকে মোবাইল ফোনগুলো নামাতে দেখা যায়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, বিষয়টি ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে। দোকান মালিককে সিসি ক্যামেরার ফুটেজসহ একটি অভিযোগ শিবগঞ্জ থানায় দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সালাহউদ্দিন বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়টি তদন্ত করে দেখব আমরা। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর