,

ধর্ষণের অভিযোগে সেই পুলিশ সদস্য প্রত্যাহার : তদন্ত কমিটি

news-image

মাদারীপুরে পুলিশ সদস্য কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোক্তার হোসেন মাদারীপুর থানার নায়েক হিসেবে কর্মরত। নির্যাতিতা স্কুলছাত্রীকে রোবাবর রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নজরে আসার পর সুষ্ঠু তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ।

সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা জানান, পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরপরই মাদারীপুর সদর সার্কেল এর অ্যাডিশনাল এসপি মো. বদরুল আলম মোল্লাকে প্রধান করে দুই সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্ত নায়েক মোক্তারকে মাদারীপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গতকাল রোববার নায়েক মোক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। যদিও এ ব্যাপারে অভিযোগকারীদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শহরের টিভি ক্লিনিক সড়কে ঘরে ডেকে নেয় প্রতিবেশী মোক্তার হোসেন। পরে দরজা বন্ধ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে মোক্তারের ঘরের দরজা বন্ধ করে দেয়। এতে ভীত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে মোক্তার ঘরের ভেন্টিলেটর দিয়ে ওই শিক্ষার্থীকে বাইরে ফেলে দেয়। এতে ভুক্তভোগীর পায়ের হাড় ভেঙে গেছে। পরে স্থানীয়রা নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি অবগত হবার পর মাদারীপুরের পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ