,

‘খেতে চাইলাম দুধ হয়ে গেল ছানা’

news-image

মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার মধ্যরাতে পরপর দুটি পোস্ট দিয়েছেন। এর একটি হচ্ছে- ‘মানবজীবন মানেই লড়াই। জন্ম থেকে কবরে যাওয়া অবধি লড়াই করতে হয়। তবে সব লড়াই এক রকমের হয় না। কখনও যুদ্ধ কঠিন মনে হয়, কখনও মনে হয় সহজ। মানুষ হিসেবে দুটোই মোকাবেলা করতে হয়। ছাত্রাবস্থায় আমার একটি প্রিয় স্লোগান পছন্দ করতাম- লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আসুন লড়াই করে বেঁচে থাকি।’ আর অন্যটি হচ্ছে- ‘খেতে চাইলাম দুধ হয়ে গেল ছানা। সময়টাই বিবর্তনের।’

শনিবার সরকার গঠনের পাঁচ মাস পর মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেয়া হয়। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এই মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়।

এর পর রাত ১২টার দিকে ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন মন্ত্রী মোস্তাফা জব্বার। তার দ্বিতীয় স্ট্যাটাসটির সঙ্গে একটি বাটিতে রাখা ছানার ছবি জুড়ে দেন তিনি। তবে স্ট্যাটাস দুটিতে মন্ত্রী কী ইঙ্গিত করেছেন তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে- মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগাভাগি নিয়ে এমন ‘বিষাদময়’ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদে টেকনোক্র্যাট কোটায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় মোস্তাফা জব্বার। এর আগেও তিনি এই মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর