,

থানায় আসতে হবে না, ফোন দিন আপনার ঘরে পৌঁছে যাবে পুলিশ

news-image

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই ও যানজট নিরসনকল্পে অভিনব পদ্ধতিতে মহড়া শুরু করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেল থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের (ওসি) মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে পুলিশের এ মহড়া শুরু হয়

সিদ্ধিরগঞ্জ থানা থেকে শুরু হওয়া পুলিশের এ মহড়া আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জপুল, শিমরাইল মোড়, সানারপাড়, মৌচাক, রহিম মার্কেট, হিরাঝিলসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলভাবে যানজট পরিচালনার জন্য চালকদের দিক নির্দেশনা দেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মীর শাহীন শাহ পারভেজ বলেন, জেলা পুলিশ সুপার এসপি হারুন অর রশীদের নির্দেশে সিদ্ধিরগঞ্জের মাটিতে ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজসহ কোনো অপরাধীকে থাকতে দেয়া হবে না। ঈদ উপলক্ষে সড়কগুলোতে যানজট যেন না হয় সিদিকে লক্ষ্য রাখা হবে।

তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে এখন আর থানায় আসতে হবে না। একটি মাত্র ফোন করুন, অথবা মেসেজ দিলেই পুলিশের হোন্ডা মোবাইল টিম পৌঁছে যাবে আপনার দরজায়, আপনার ঘরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর