,

‘রাজধানীতে টিকিট ছাড়া বাস চলবে না’

news-image

রাজধানীতে কোনো বাস কোম্পানি টিকিট ছাড়া যাত্রী উঠানামা কিংবা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। ঈদের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে মেয়র জানান।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ঢাকা শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবেন না। এতে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি এবং ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিকিট কাউন্টার স্থাপনে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হবে।’

ঈদের পরপরই যেন এটি কার্যকর করা যায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সড়কে স্থান বেদখল যাতে না হয় সে জন্য সব পরিবহনের টিকিট কাউন্টার একস্থানে হবে বলেও জানান মেয়র।

ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘বৈঠকে আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে, যা এরই মধ্যে ধানমন্ডি এলাকায় চালু হয়েছে।উত্তরায় চালু হওয়ার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানান সাঈদ খোকন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর