,

সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কী বলে ডাকবেন- জানতে চেয়ে আবেদন!

news-image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন কিংবা বিধি আছে কি না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কি বলে ডাকবেন- তা জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সালেহীন চৌধুরী শুভ নামের এক ব্যক্তি। তিনি হাওর এরিয়া আফলিটটেমন্ট সোসাইটির ( হাউস) নির্বাহী পরিচালক। বিশেষ করে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাগরিকরা কী বলে ডাকবেন, তা জানতে তথ্য চেয়েছেন তিনি।

সোমবার (২০ মে) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দা সালেহীন। সালেহীন বলেন, সম্বোধন নিয়ে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন শুধু কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে।

তিনি বলেন, রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সঙ্গে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না।

‘যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন সেই বিষয়টি যাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়’। প্রসঙ্গত, কয়েক দিন আগে ‘দিদি’ ডাকায় এক ব্যবসায়ীর মাছের থালায় লাথি দেওয়ার অভিযোগ পাওয়া যায় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর