সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ আনছে হুয়াওয়ে

news-image

গুগল ও মাইক্রোসফটের সেবা নেয়ার পরিবর্তে নতুন স্মার্টফোনে অপারেটিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে। চলতি বছরের মার্চের কথা, হুযাওয়ের প্রধান নির্বাহী রিচার্ড উ বলেছিলেন, তারা যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করবেন।

গতকাল রোববার হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে গুগল। এরপরই চীনা জায়ান্টটি জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম তৈরির কথা। সেই অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’।চীন সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেবার পর নতুন কোন হুয়াওয়ে ফোনে আর ইএমইউআই আপডেট পাবে না হুয়াওয়ে।

হুয়াওয়ে তাদের এই হংমেং অপারেটিং সিস্টেম তৈরি ও উন্নয়ন অব্যাহত রেখেছে ২০১২ সাল থেকে। এমনকি, ইতোমধ্যে অপারেটিং সিস্টেমটি হুয়াওয়ের কিছু ফোনে ব্যবহার করেও দেখেছে চীনা প্রতিষ্ঠানটি, জানিয়েছে হুয়াওয়ে সেন্ট্রাল।

তবে যে সূত্রটি হুয়াওয়ে সেন্ট্রালকে অপারেটিং সিস্টেমটি তৈরির কথা জানিয়েছে, তারা একেবারে নিশ্চিত করেনি যে এই নামটিই হতে যাচ্ছে তাদের অপারেটিং সিস্টেমের। তবে অপারেটিং সিস্টেম যে তৈরি করেছে এটা নিশ্চিত এবং তার নাম এমনই হতে পারে।হুয়াওয়ে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি। তবে এটা ঠিক যে, হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে তৈরি করেছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছ। ফলে এখন থেকে হুয়াওয়ের ফোনে আর গুগলের জিমেইল, ম্যাপ, প্লে স্টোর, ইউটিউব, ক্রোম ব্রাউজারের মতো সেবা পাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর