,

কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা?

news-image

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্য সংরক্ষিত একটি নারী আসনে দলটি কর্তৃক মনোনীত একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটা‌র্নিং অফিসার ইসির যুগ্ম স‌চিব আবুল কাসেমের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে একটি আসনে একক প্রার্থী থাকেন বলে ভোটের আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় প্রার্থীকে। ফলে কাগজপত্র ঠিক থাকলে রুমিন ফারহানার সংসদ সদস্য হওয়ার কথা। ইতোমধ্যে দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এই রুমিন ফারহানাকে নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা দিয়েছে। কিন্তু কে এই রুমিন ফারহানা?

টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের আগে আলোচনায় আসেন। তার নিজ নির্বাচনী আসনের (ব্রাহ্মণবাড়িয়া-২) মানুষের কাছেও সে সময় তেমন পরিচিতি না থাকলেও বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান। অবশ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি রুমিন ফারহানা। ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দিলে তিনি বিজয়ী হন।

পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাবা অলি আহাদ একজন ভাষা সৈনিক ও রাজনীতিবিদ। বিএনপির নেতাকর্মীদের মতে, যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে এখন সংসদে যাওয়ার পথে রুমিন ফারহানা। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর