,

ঘর থেকে পুলিশের মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক।।  মানিকগঞ্জের জয়রা এলাকা থেকে শহিদুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সোয়া চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য শহিদুর রহমান ঢাকা জেলার ধামরাইয়ের রাজাপুর কহেলা এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ কোর্টে দায়িত্বরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সকালে কর্মস্থলে যোগদান না করায় তার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। এতে সাড়া না পাওয়ায় তার ভাড়া বাসায় খোঁজ নেওয়া হয়। পরে ঘরের দরজা কেটে ভেতরে ঢোকা হলে তার মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত পুলিশ সদস্যের শ্যালক এনামুল হক জানান, তিনি এক কন্যা সন্তানের জনক। স্ত্রী গর্ভবতী হওয়ায় ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বাবার বাড়িতে ছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তারা কোনো কিছু জানেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর