,

১৫ টাকার ওষুধ ৩০০ টাকা: দাম দিতে রিক্সা বিক্রি

news-image

নিউজ ডেস্ক।। রিক্সাচালক সিরাজ উদ্দিনের এক আত্মীয়ের সিজার করা হয়েছে। সিরাজ ওষুধ কিনতে গেলে ফার্মেসী থেকে তাকে ৯ হাজার টাকার বিল ধরিয়ে দেয়া হয়। এত টাকা না থাকায় বাধ্য হয়ে সিরাজ উদ্দিন তার আয় রোজগারের একমাত্র সম্বল নিজের রিক্সা বিক্রি করে ওষুধের টাকা পরিশোধ করেন।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহে। অভিযোগ রয়েছে, ঝিনাইদহের ফার্মেসীগুলোতে ইচ্ছামতো বিভিন্ন ওষুধের দাম নেয়া হচ্ছে ক্রেতা ও রোগীদের কাছ থেকে। বিশেষ করে সিজারিয়ান ওষুধগুলোর দাম যেন গলাকাটা হারে আদায় করা হচ্ছে। যে ওষুধগুলোর দাম ১৫ থেকে ২৫ টাকা তা রোগীদের কিনতে হচ্ছে ৩০০ থেকে ৫০০ বা হাজার টাকা দরে।  এদিকে ওষুধের দাম বেশি রাখার কথা স্বীকার করে ফার্মেসী মালিকরাও বলেন, রোগীদের স্বার্থেই সাপ্লাই কম থাকা ওষুধ বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

রিক্সাচালক সিরাজ উদ্দিন বলেন, ‘প্রতিটি ওষুধের দাম বেশি রাখা হয়। ২০০ টাকার ওষুধের দাম রাখা হয় ৪০০ টাকা। আবার ৪০০ টাকার ওষুধের দাম রাখা হয় ১৩০০ টাকা। হঠাৎ করে এত টাকা সংগ্রহ করতে না পেয়ে নিজের রিক্সা বিক্রি করে দিয়েছি।’

সিরাজ উদ্দিনের মতো গোপাল, নাসির বিশ্বাসসহ আরও কয়েকজন দরিদ্র মানুষ তাদের সিজারিয়ান রোগীর জন্যে এভিডিল ও সোলাস ওষুধ কিনতে যায় ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল সংলগ্ন শহরের হামদহ এলাকার ফার্মেসীগুলোতে। এভিডিল নামের একটি ওষধের দাম যেখানে মাত্র ২৫ টাকা সেখানে ফার্মেসীগুলো নিয়েছে ৩’শ টাকা থেকে ৫৭০ টাকা। কখনো বা এর থেকেও বেশি টাকা নিয়েছে। অন্যদিকে সোলাস নামের বিদেশি একটি ওষুধের দাম নেয়া হয় ৫০০ থেকে ৬০০ টাকা। যার দাম মাত্র ১৫ টাকা।

এদিকে বেশি দামে ওষুধ বিক্রি করার সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল রবিবার ফার্মেসীগুলোকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময়, সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকেও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত বলেন, ‘ফার্মেসীগুলোতে সিজার করা রোগীদের ২৫ টাকা মূল্যের ওষুধ ৩০০ টাকা করে প্রতি পিস বিক্রি করা হয়। যেটা ভোক্তা অধিদপ্তর আইনের ৪০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর