,

মসজিদ ফান্ডের হিসাব চাওয়ায় কুপিয়ে জখম

news-image

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জে মসজিদ ফান্ডের টাকার হিসেব চাওয়ায় হামলা চালিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে হায়দার মোল্লা (৩৫) নামের এক বাস শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পাটগাতী ইউপি সদস্য আসলাম শেখ জানান, গিমাডাঙ্গা পশ্চিমপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে ব্যবস্থাপনায় যে কমিটি রয়েছে। ওই কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গির মোল্লা ও সাধারণ সম্পাদক ওলি মোল্লার কাছে আয় ব্যয়ের হিসাব জানতে চায় কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লিরা। তারা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকে। হিসাব দেয়ার সর্বশেষ তারিখ ধার্য্য করা হয়েছিল ১৭ মে।

কিন্তু ঐ দিন সকল সদস্য উপস্থিত থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন না। হায়দার মোল্লা (৩৫) মসজিদ কমিটির কাছে টাকার হিসাব চাওয়ায় অপমান বোধ করেন মসজিদ কমিটির সভাপতি। আর তাই ক্ষিপ্ত হয়ে সাধারণ সম্পাদকের ভাই কবির মোল্লার নেতৃত্বে ৪০/৫০ জন লোক নিয়ে রোববার রাত ৮টার দিকে হায়দার মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় লোকজন ঘরের মধ্যে লুকিয়ে থাকায় কোনো অঘটন ঘটেনি।

সোমবার সকালে কবির মোল্লা ও ইমদাদ মোল্লার নেতৃত্বে দেশি অস্ত্রশস্ত্রসহ শতাধিক লোক হায়দার মোল্লার বাড়ি হামলা চালিয়ে হায়দারের ঘরবাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ও একটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় হায়দারকে কুপিয়ে আহত করে। এছাড়াও আহত হয় তার পিতা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ভাই জিহাদ, ঠান্ডা ও খায়রুলসহ ৬ জন। হায়দার মোল্লা বাদে বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গির মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এই গ্রামে ১৮টি পাড়ার মধ্যে ৯টি পাড়ার মালিক আমি। আমি এই মসজিদ প্রতিষ্ঠা করেছি। ওরা আমাকে অপমান করেছে এবং আমার বাড়িতে হামলা করেছে। এবিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ওলি মোল্লা বলেন, ওরা আমাদের গ্রামের মাতুব্বর এবং মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গির মোল্লাকে অপমান করেছে। আমরা কারো বাড়িতে হামলা করিনি। তারা আমাদের উপর হামলা করেছে আমরা সেটি প্রতিহত করেছি।

টুঙ্গিপাড়া থানার এসআই শেখ আহাদুজামান বলেন, হামলার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর