মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই শ্রাবণ’ গেয়ে মুগ্ধ করলেন নোবেল, ভুল ধরলেন শান্তুনু!

news-image

জি বাংলার ‘সারেগামাপা’য় নোবেল এবার গাইলেন কলকাতার জনপ্রিয় ‘বাইশে শ্রাবণ’ ছবির গান ‘এই শ্রাবণ’। গানটি গাওয়ার পর বিচারক মোনালি ঠাকুর ও শ্রীকান্ত আচার্য বেশ ভালো মন্তব্য করলেন। কিন্তু অন্য আরেক বিচারক শান্তুনু মৈত্রকে দেখা যায় গানটির চুলচেরা বিশ্লেষণ করতে।

নোবেল ‘এই শ্রাবণ’ গানটি গেয়ে বিচারকদের কাছ থেকে ৩০ নম্বরের মধ্যে ২৯ নম্বর পেয়েছেন। এক নম্বর কম দিয়েছেন শান্তুনু মৈত্র। শান্তুনু মৈত্রর মতে, নোবেলের দুয়েক জায়গায় একটু সমস্যা হয়েছিল গানটি গাইতে। সেই জায়গাগুলো ঠিক থাকলে আজকেও নোবেল গোল্ডেন গিটার পেতেন।

তবে এই বিষয়টি ভক্তরা ভালোভাবে নিতে পারেননি। একজন ভক্ত মন্তব্য করেছেন, এই মুহূর্তে এটা স্পষ্ট যে নোবলে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছেন না, হয়তো টিআরপি বা অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন জাগবে এজন্য তাকে ফাইনাল পর্যন্ত নেওয়া হবে। কেন হঠাৎ এ সন্দেহ? গতকাল নোবেল, এ শ্রাবন (বাইশে শ্রাবন মুভি থেকে) গান গায়। অনুষ্ঠানে শ্রীকান্ত দা এবং মোনালি যখন তাদের পূর্ণ মার্ক প্রদান করে এবং প্রশংসা করে সেখানে শান্তনু মৈত্র বলে উনি নাকি গানের প্রথম অংশ ঠিক ভাবে বুঝতে পারছিলেন না! প্রশ্ন করতে চাই, তাহলে বাকিরা কেমন করে বুঝল? উনি এমন একটা ত্রুটি তুলে ধরলেন যা সত্যি হাস্যকর। নোবেলের মুখটা নাকি ঠিকভাবে খুলছিল না! আমি অপেক্ষা করছিলাম, যদি উনি দেখিয়ে দিতেন কিভাবে এই গানে মুখ কতটা খোলার প্রয়োজন ছিল! আর বিচারকদের অবস্থা এমন যে সংগীত শিল্পী অপেক্ষা কোরাস বা বাদ্যযন্ত্র ব্যবহারকারীদের প্রশংসা বেশি।

সারেগামাপাতে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও ঢাকার ছেলে নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। তবে সম্প্রতি একটি পর্বে নোবেল সারেগামাপার মঞ্চে খুব ভালো গান পরিবেশন করেও এক নম্বর কম পেয়েছিলেন। ওই একটি নম্বর কম দেন শ্রীকান্ত আচার্য। যার কারণে দুই বাংলায়ই বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে শ্রীকান্ত আচার্যকে। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন।

এ ছাড়া অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’, নচিকেতার জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানও নোবেল সারেগামাপাতে গেয়ে বেশ জনপ্রিয়তা পান।

https://www.facebook.com/noblemanofficialbd/videos/419761708876524/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক