,

পরকীয়া ফাঁস, আখ ক্ষেতে চাচি-ভাতিজার আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। বগুড়ার শিবগঞ্জে পরকীয়া ফাঁস হওয়ায় চাচি-ভাতিজা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের আখ খেত থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়ার সুবন্ধু দাসের স্ত্রী চৈতী রানী দাস (২৭) ও অমল চন্দ্র দাসের ছেলে কনক চন্দ্র দাস (২০)।

এলাকাবাসী জানান, চৈতী রানী ও কনক দাসের মধ্যে বেশ কিছুদিন যাবৎ পরকীয়া চলে আসছিল। তারা সম্পর্কে চাচি এবং ভাতিজা হওয়ায় শুরুর দিকে তাদের মেলামেশা প্রতিবেশীরা কেউ সন্দেহের চোখে দেখেনি। কয়েক দিন আগে দুজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে উভয়ের পরিবার থেকে তাদের শাসনও করা হয়। রোববার রাতে চৈতী রানী এবং কনক ঘর থেকে বের হয়ে যায়। সোমবার সকালে বাড়িতে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির অদূরে আখ খেতে দুজনের লাশ পাওয়া যায়। গ্যাস ট্যাবলেট সেবন করে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার জানান, চৈতীর স্বামী অমল চন্দ্র হতদরিদ্র কৃষক। রোববার রাতে স্ত্রী বিছানা থেকে কখন উঠে গেছে তা বলতে পারেন না। তাদের পরিবারে দুটি মেয়ে রয়েছে। অমলের আপন বড় ভাইয়ের ছেলে কনক। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করতো। ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র বিডি জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর