,

বিপদ ও দুর্যোগ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন আজ

news-image

দুনিয়ার প্রতি কাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেয়া থেকে মুক্তি লাভে তার কাছে ধরণা দেয়ার বিকল্প নেই। বান্দার গোনাহের কারণেই আল্লাহ তাআলা তাদের প্রতি বিপদ ও দুর্যোগ চাপিয়ে দেন। তা থেকে বেঁচে থাকতে রোজাদারের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।

দুনিয়ার যাবতীয় ভূল-ভ্রান্তির হিসা প্রদান এবং বিপদ-দুর্যোগ থেকে বেঁচে থাকতে পড়ুন-

اَللَّهُمَّ لَا تُؤَاخِذْنِيْ فِيْهِ بِالْعَثْرَاتِ، وَأَقِلْنِيْ فِيْهِ مِنَ الْخَطَايَا وَالْهَفَوَاتِ، وَلَا تَجْعَلْنِيْ فِيْهِ غَرْضًا لِلْبَلَايَا وَالْآَفَاتِ، بِعِزَّتِكَ يَا عِزَّ الْمُسْلِمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা লা তুআখিজনি ফিহি বিলআছরাতে; ওয়া আক্বিলনি ফিহি মিনাল খাত্বায়া ওয়াল হাফাওয়াতি; ওয়া লা তাঝআলনি ফিহি গারাদান লিলবালায়া ওয়াল আফাতি; বিইযযাতিকা ইয়া ইযযাল মুসলিমিন।

অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না। আমার দোষ-ত্রুটিকে হিসাবের মধ্যে ধরো না। তোমার মর্যাদার ওসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।

রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি- আল্লাহ তাআলা মন্দ কাজ সংঘটিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত-বন্দেগি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য। আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন।

সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আল্লাহ ক্ষমা লাভে অস্রু বিসর্জনের বিকল্প নেই। আল্লাহর কাছে ঈমানদার রোজাদারের চোখের পানির মূল্য অনেক। ঈমানদার যদি আল্লাহর ক্ষমা লাভে অস্রু বিসর্জন দিতেই পারে তবে সে পানি মাটিতে পরার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার রহমতের ওসিলায় দুনিয়ার যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থেকে ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর