,

তালিকা করে নারী সহকর্মীদের ধর্ষণের পরিকল্পনায় মার্কিন সেনারা

news-image

নারী সহকর্মীদের ধর্ষণ করার পরিকল্পনার তালিকা উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে। তালিকাতে দেখা গেছে, কখন কাকে কীভাবে ধর্ষণ করা হবে-এসব পরিকল্পনা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ইউএসএস ফ্লোরিডা নামের এক সাবমেরিন থেকে উদ্ধার হয়েছে সেই তালিকা। এই তালিকা প্রকাশিত হওয়ার পরে সাবমেরিনের নারী কর্মীরা আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

কয়েক মাস আগে এই তালিকা কর্তৃপক্ষের হাতে এলেও এতদিন এটি প্রকাশ হয়নি। সম্প্রতি ফ্রিডম অব ইনফরমেশন আইনের চাপে এটি প্রকাশ করা হয়। ৭৪ পাতার এই তালিকায় সব নারী সহকর্মীদের নামের পাশে তাদের সম্পর্কে যৌন মন্তব্য করা হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো তদন্তের নির্দেশ দেওয়া হয়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গাইডেড মিসাইল সাবমেরিন ইউএসএস ফ্লোরিডায় নারী কর্মী নিয়োগ করা হয়। মার্কিন নৌবাহিনীর এটি দ্বিতীয় সাবমেরিন, যেখানে নারী কর্মীদের নিয়োগ করা হয়েছে। তবে চার মাস পর সেখানে এক অফিসারের বিরুদ্ধে সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর