,

এবার মিলার বিরুদ্ধে মামলা করলেন সাবেক স্বামী

news-image

বিনোদন প্রতিবেদকঃ এবার পপশিল্পী মিলার বিরুদ্ধে মানহানীর মামলা করলেন সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি। গত ২১ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানির অভিযোগে তিনি মামলাটি করেছেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল পপশিল্পী মিলা তার ফেসবুক পেজ থেকে সাবেক স্বামী পারভেজ সানজারি ও তার শ্বশুড়বাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই মিলার বিরুদ্ধে মামলা করেন সানজারি।

এদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সাইবার সিকিউরিটি অ্যাক্টের সোশ্যাল মিডিয়া মনিটরিং, ওয়েব সাইট অ্যান্ড ইমেইল) আ ফ ম আল কিবরিয়া জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ এর ২৫ (১) ক, ২৫ (৩), ২৯ (১) ও ২৯ (২) ধারায় নতুন এ মামলাটি হয়েছে। তিনি বলেন, ‘আমরা মামলার তদন্ত ভার পেয়েছি। তদন্ত চলছে। প্রক্রিয়া অনুয়ায়ী মিলাসহ সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।’

২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলা করেন তিনি। সবশেষে সংসার জীবনের ইতি টানেন মিলা।

গত ১৬ এপ্রিল মিলা তার ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি তুলে ধরেন সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদ, স্বামী ও তার পরিবারের লোকজনদের নির্যাতনের কথা। এরপর রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেন মিলা। সেখানে তিনি সাবেক স্বামী পারভেজ সানজারির ও তার পরিবার, অভিনেত্রী নওশীন, ইউএস বাংলার তিন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর