,

হুয়াওয়ে ফোন বয়কট গুগলের

news-image

অনলাইন ডেস্ক : ১৬ মে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে। এবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন নীতির আওতায় হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে গুগল ।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে একটি সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটির ফলে হুয়াওয়েই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট হারাচ্ছে এবং চীনের বাইরে হুয়াওয়ের আসন্ন ফোনগুলো আর জিমেইল ও গুগল প্লে-এর মতো অ্যাপস ও সার্ভিসে প্রবেশাধিকার পাবে না । গুগলের বরাত দিয়ে রয়টার্স জানায়, হুয়াওয়েকে কারিগরি সহায়তা আর দেবে না গুগল ।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যোগাযোগ নেটওয়ার্ক, প্রযুক্তি এবং সেবার ক্ষেত্রে বিদেশী প্রতিপক্ষকে হুমকি হিসেবে উল্লেখ করে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করা হয় । এই আদেশ বলে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যারিয়ার নেটওয়ার্কগুলো বিদেশি সম্পৃক্ততার ওপর নির্ভরতা কমাতে বাধ্য হচ্ছে ।

যুক্তরাষ্ট্রের আরো একটি অজুহাত বা অভিযোগ হচ্ছে, হুয়াওয়ের সঙ্গে চীন সরকারের যে সম্পর্ক তা আমেরিকার জন্য বিপদ ডেকে আনতে পারে। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, অন্যান্য দেশ এবং কোম্পানীর উপর গুপ্তচর বৃত্তির কাজে হুয়াওয়ের ফোন ব্যবহার করা যাবে । হুয়াওয়ে বারবার অস্বীকার করেছে যে তাদের পণ্য নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।

মোবাইল জায়ান্ট এবং টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে দৃশ্যত এখনো Android অ্যান্ড্রয়েডের এমন সংস্করণের দিকে যাবে যা ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে পাওয়া যাবে ।

ট্রাম্পের নির্বাহী আদেশের পর হুয়াওয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইভজি প্রসার ব্যাহত করবে । হুয়াওয়ের সিইও রেন ঝেফেই শনিবার স্বীকার করেছেন যে মার্কিন সরকারের এই পদক্ষেপের পর তাদের কম্পানির প্রবৃদ্ধি “ধীর হতে পারে, কিন্তু তা সামান্য হবে”।

গুগলের সর্বশেষ সিদ্ধান্তের ব্যাপারে সি-নেট মিডিয়া মন্তব্য করার অনুরোধ জানালে তাৎক্ষণিকভাবে গুগল বা হুয়াওয়ে কোনো জবাব দেয়নি । সূত্র: সিবিএস নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর