,

ঈদের পর শুরু হবে দুর্বার আন্দোলন, বললেন ফারুক

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে রবিবার সন্ধ্যায় ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’র উদ্যোগে ইফতার-পূর্ব এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আলম।

জয়নাল আবেদীন ফারুক আরও বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী এবং ”সর্ববৃহৎ” রাজনৈতিক দল-বিএনপির চেয়ারপার্সনকে মুক্ত করা হবে সেই আন্দোলনের মধ্য দিয়েই। অতীতে কোন স্বৈরাচারই ক্ষমতায় চিরদিন থাকতে পারেনি। একইভাবে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনেই বাংলাদেশ আবারো গণতন্ত্র ফিরে পাবে।’

সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া এবং আবু সুফিয়ান।

আলোচনায় আরো অংশ নেন বিএনপি নেতা আহসান উল্লাহ বাচ্চু, সালেহ আহম্মেদ রুমেল, সাইফুল ইসলাম আল মামুন সবুজ, ইসমাঈল হোসেন, মোজাম্মেল সোহাগ, নাজমুল হোসেন ও শাহ আলম প্রমুখ।

ইফতার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আলোচনা। সে সময় সকলে বিশেষ মোনাজাতে মিলিত হন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং তৌহিদের আত্মার মাগফেরাত কামনায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর