মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে তামিমের সঙ্গী হিসেবে কে এগিয়ে?

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে অপ্রতিরোধ্য বাংলাদেশ। পুরো সিরিজে একের পর এক চোখ ধাঁধানো জয় তুলে নিয়েছে টাইগাররা। শেষটা দেখেও অবাক ক্রিকেট বিশ্ব। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা হাতে তুলে নেয় টিম বাংলাদেশ।

এই জয়ের ফলে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে টিম বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে নড়েচড়ে বসেছেন ক্রিকেট বোদ্ধারা। প্রসংশায় ভাসাচ্ছেন টাইগারদের।

তবে এসবের মাঝেই ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী নিয়ে মধুর সমস্যায় ভুগছে টাইগাররা। সম্প্রতি ওপেনিংয়ে তামিমের সঙ্গে দুর্দান্ত করছেন সৌম্য সরকার। লিটন দাসও পিছিয়ে নেই। ইনিংস গোড়াপত্তনে সুযোগ পেলেই ভালো করছেন তিনি। তো বিশ্বমঞ্চে ড্যাশিং ওপেনারের সঙ্গে এ দুজনের কাকে যথার্থ মনে করছেন ক্রিকেটবোদ্ধারা?
এ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তবে তামিমের সঙ্গে কাউকে নির্দিষ্ট করেননি তিনি। আকাশ চোপড়া বলেন, তামিমের সঙ্গে আছে সৌম্য সরকার আর লিটন দাস। এশিয়া কাপে দারুণ খেলেছিল লিটন। সৌম্য ওপরেও যেমন দুর্দান্ত খেলে, ব্যাটিং অর্ডারে নিচেও তেমন ভালো। পাশাপাশি বোলিংটাও করে। তার কাছ থেকে বাংলাদেশ ভিন্ন ভ্যারিয়েশন পাবে।

আকাশ চোপড়ার মতে, সৌম্যর যে কোন পজিশনে ব্যাটিং করার ক্ষমতা এবং তার বোলিং পারদর্শিতার কারণে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ।

উল্লেখ্য, ইউটিউবে নিয়মিত ক্রিকেট নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেন আকাশ। নিজ দেশ ভারত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা অন্য দলগুলোকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বললেন জনপ্রিয় এ ধারাভাষ্যকার। তাতেই এ কথা বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক