,

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। তারা হলেন, মনির (৪৫) ও গিয়াস (৩৩)। সোমবার ভোর পৌনে চারটার দিকে হাজারীবাগের মধুসিটির সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‌্যাব বলছে, নিহতরা ছিনতাইকারী।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির একটি চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে নিয়ে ঢাকায় চলে আসে ছিনতাইকারী চক্র। কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

এরপর কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবের ২ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটিতে কমপক্ষে ৮-৯ টন চা পাতা আছে।

তিনি জানান, নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে। ঘটনাস্থল থেকে চা-পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশের সূত্রে জানা যায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। তিনি প্রায়ই চা-পাতাভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেতেন। নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর