মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলেও শেষটা রঙিন হলো না বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক।।  লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। তবে লিগে নিজেদের শেষটা ভালো হলো না চ্যাম্পিয়নদের। এইবারের বিপক্ষে ড্র করে মৌসুম শেষ করল এরনেস্তে ভালভেরদের দল।

রোববার এইবারের মাঠে ২-২ গোলে ড্র করে বার্সা। প্রথমে গোল হজমের পর লিওনেল মেসির জোড়া গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে এইবার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ৩৮ ম্যাচে ২৬ জয়, ৯ ড্র ও ৩ হারে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বার্সেলোনা। আর ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে লিগ শেষ করল এইবার।

এদিন ম্যাচের ২০ মিনিটে মার্ক কুকুরেইয়ার গোলে এগিয়ে যায় এইবার। সতীর্থের বাড়ানো থ্রো পাস ধরে বা-প্রান্ত থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। বলের লাইনে থাকলেও গোলটি রুখতে পারেননি বার্সা গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

৩১ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতা এনে দেন মেসি। আর্তুরো ভিদাল বল বাড়িয়ে ছিলেন মেসিকে উদ্দেশ্য করে। ডি-বক্সের ভেতরে দারুণ গতিতে প্রতিপক্ষ খেলোয়াড়দের পরাস্ত করে গোলমুখে শট নেন মেসি। যা রুখতে পারেননি এইবার গোলরক্ষক।

পরের মিনিটে প্রায় মধ্যমাঠ থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোল আদায় করে নেন মেসি। বার্সা তাতে এগিয়ে যায় ২-১ গোলে।  প্রথমার্ধের শেষ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান এইবারের আর্জেন্টাইন তারকা দে ব্লাসিস। পুরো ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনাই। তবু জয় তুলে নিতে পারেনি তারা। শনিবার কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক