,

বুথফেরত জরিপ গুজব, এতে বিশ্বাস করবেন না

news-image

ডেস্ক রিপোর্ট।। এক্সিট পোল বা বুথফেরত জরিপকে স্রেফ গুজব আখ্যায়িত করে তা উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুথফেরত জরিপে বিশ্বাস করবেন না। ইভিএম ব্যবহার করে জালিয়াতি করার একটি গেম প্লান করা হয়েছে। তাই এমন জরিপে বিশ্বাস করবেন না। উল্লেখ্য, বেশির ভাগ বুথফেরত জরিপ পূর্বাভাষ দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিও লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পেতে পারে। টুইটারে এর জবাব দিয়েছেন মমতা।

তিনি বলেছেন, আমি বুথফেরত জরিপে বিশ্বাস করি না। হাজার হাজার ইভিএম ব্যবহার করে অথবা জালিয়াতি করে এই গুজবের মাধ্যমে একটি গেম প্লান সাজানো হয়েছে। আমি সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ,শক্তিশালী এবং দৃঢ় হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবো। তবে এটাকে খোঁড়া যুক্তি আখ্যাায়িত করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তারা টুইটারে মমতাকে এমন খোঁড়া যুক্তি দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিজেপি টুইটারে বলেছে, মমতা দিদি প্রত্যাখ্যান করা বন্ধ করুন। ভয়াবহ পরাজয়ে বাজে অজুহাত দিয়ে বুথফেরত জরিপের ফলকেই আপনি নিশ্চিত করছেন। আপনার এখন দিন গণনা শুরু হয়েছে। এখন বিজেপিই নতুন সোনার বাংলা গড়ে তুলবে। তৃণমূল কংগ্রেসের পরাজয় পশ্চিমবঙ্গে এক নতুন সূচনা নিশ্চিত করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর