,

মালয়েশিয়ায় ১৭০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, বাংলাদেশিসহ আটক ১৬

news-image

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট ও ভিসা স্টিকার সহ ১৬ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন। এসময় উদ্ধার করা হয় ১৭০ টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্ট সহ ১০ জাল ভিসা স্টিকার।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৬ বছর। গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কিলাং লামার একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইল সহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ১৬ জনকে। যার মধ্য স্থানীয় ৮জন বাকি আটজন বিদেশি নাগরিক। ঐ ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানের খবরে জানা গেছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরির কাজে দীর্ঘ এক বছর যাবত নিয়োজিত ছিল। জব্দকৃত বাংলাদেশি পাসপোর্ট এর মধ্যে কতগুলো জাল তা স্থানীয়় পত্রিকায় উল্লেখ করেনি। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর