,

কসবায় ডাব চুরি নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাব চুরি নিয়ে বিরোধের জের ধরে মাসুম মিয়া-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শনিবার (১৮-মে) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়। নিহত মাসুম মিয়া হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ১৬ মে সন্ধ্যায় উপজেলার হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার বাড়িতে প্রতিবেশী যুবক ইয়াছিনসহ কয়েকজন ডাব চুরি করতে যায়। এ সময় মামুন মিয়ার ছেলে মাসুম মিয়া তাদেরকে দেখে ফেলে বাঁধা দেয়।

এ ঘটনার জের ধরে গত শনিবার সকালে ইয়াছিন ও তার সহযোগীরা মাসুম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আরো তিন জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর