,

আসাদগেটে বেপরোয়া ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নিউজ ডেস্ক।।  রাজধানীর আসাদগেট এলাকায় বেপরোয়া ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আসাদগেটের দিকে যাওয়ার পথে ট্রাকটি একটি মোটরসাইকেলটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি একজন রাইড শেয়ারিং অ্যাপসের মোটরসাইকেল চালক বলে জানা গেছে। গণমাধ্যমকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত চালকের নাম রানা মৃধা (২১)। চালক ও ট্রাকটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর