,

সংরক্ষিত নারী আসনে রুমীন ফারহানাকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

news-image

নিউজ ডেস্ক।। নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য সংসদে যোগ দেওয়ায় একটি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ আসনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন সোমবার। দলের নির্দেশনা না পাওয়ায় রোববার পর্যন্ত বিএনপির আগ্রহী কেউ ফরম তুলেননি।

বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানাকে মনোনয়ন দেয়ার কথাই ভাবা হচ্ছে। সব ঠিক থাকলে তিনিই পাবেন চূড়ান্ত মনোনয়ন। তবে তার বিকল্প হিসেবে আরো একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হতে পারে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি। ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে রুমীন ফারহানা বিএনপির রাজনীতিতে বেশ জনপ্রিয় মুখ। বিশেষ করে টেলিভিশন টকশোতে ক্ষুরধার বক্তব্য তাকে আলোচনায় নিয়ে এসেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী- মনোনয়ন ফরম বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর