,

রোজা মুখে যদি মৃত্যুও হয় আল্লাহর কাছে আমি খুশি, অভিমত রিকশাচালকের

news-image

রোজা রেখেও কঠোর পরিশ্রম করছেন যারা। রোজা খুব মায়া মমতার জিনিস ছাড়তে খুব মায়া লাগে। এজন্য ছাড়তে পারি না। রোজা মুখে যদি আমার মৃত্যুও হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি খুশি।

বিবিসির এক সাক্ষাতকারে এমনটাই জানাচ্ছেন ৬৪ বছর বয়সী রিকশাচালক মোহাম্মদ এরফান আলী। চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েক বছর আগে ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন। তীব্র গরমে ক্ষুধা, তষ্ণায় কাতর হলেও বজায় রেখেছেন তার সিয়াম সাধনা। অন্য রিকশাচালক ফারিছ মিয়াও ১৫ বছর ধরে রিকশা চালান ঢাকা শহরে। ময়মনসিংহ ছেড়ে পরিবার নিয়েই ঢাকায় বসবাস করেন বলে তাকে আয় করতে হয় বেশি। তাই রিকশাও চালাতে হয় বেশি সময় ধরে। কিন্তু রমজানে রোজা রেখে এই কঠোর পরিশ্রম করাটা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।

আজ আমি এটা করার ফলে পরকালে যদি মুক্তি পাই। এটাই হচ্ছে আল্লাহর কাছে শেষ ইচ্ছা। আলহামদুল্লিলাহ। আল্লাহ গরীব ধনী কাউকেই নামাজ রোজার জন্য মাফ করবেন না। এজন্য আমি আল্লাহর ভয়ে রোজা রাখি। রোজায় সকাল থেকে দুপুর আর তারাবির পর থেকে মধ্যরাত পর্যন্ত রিকশা চালাই। রমজান মাসে আয়টা একটু কম হয়। কারণ চালাতে একটু কম পারি। তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট। আমার এভাবেই চালাতে হবে কারণ আমার তো আয় করতে হবে। আমার ছেলে মেয়ে যদি উপোস থাকে তাহলে লোকে খারাপ বলবে।

একটু কষ্ট হয় তাই পানি খাই। ইফতরিতে খোরমা খেজুর খাওয়ার পর বেশী করে পানি খাই। বাসায় ইফতার করতে হলে আগেই আসা লাগে। কোনো সময় দূরে চলে গেলে আসতে পারি না। রাস্তায় ইফতারের সময় হয়ে গেলে মসজিদে ইফতার করে নেই। রোজা রাখার ক্ষেত্রে শারিরীক সামর্থ্যের চেয়ে মনোবলটাই বেশী দরকার।

অনেকে বলে আমার খুব খারাপ লাগে। আমার খুব ক্ষিদা লাগে। আমি তো আর রিকশা চালাতে পারবো না। এটা আসলে আল্লাহ করায় বলেই পারি। এখানে আমার কোনো ক্ষমতা নাই, তার রহমতেই পারি। এই নামাজ রোজা ছাড়া পৃথিবীতে আমি মৃত্যুবরণ করতে না চাইনা, এটাই আল্লাহর কাছে আমার একমাত্র চাওয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর