,

অভিজাত হাসপাতালে ভূমিষ্ঠ হয় সেই শিশুটি

news-image

নিউজ ডেস্ক।।ঢাকা শিশু হাসপাতালের বাথরুমে নবজাতক গহীনকে ফেলে রেখে যাওয়া দুই নারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে শনাক্তের চেষ্টা করছে।

পুলিশ জানায়, নবজাতকটিকে উদ্ধার করার সময় তার শরীর তুলার কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, নবজাতকটি ঢাকার কোনো অভিজাত হাসপাতালে ভূমিষ্ট হয়েছে। কারণ কম অভিজাত হাসপাতালে শিশু ভূমিষ্টের পর তার শরীর সাধারণত তোয়ালে বা কাঁথা দিয়ে জড়িয়ে দেয়া হয়ে থাকে। আর সালোয়ার কামিজ পরিহিত নারীর বেশভূষাও অভিজাত মনে হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, গত ১৪ মে সকাল ১১টা ৫৪ মিনিট। ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সিএনজি অটোরিকশা থামে। একজন বোরখা ও অপরজন সালোয়ার কামিজ পরিহিত দুই নারী সিএনজি থেকে নামেন। বোরখা পরা নারী দুই হাত দিয়ে একটি নবজাতক বুকে আগলে রেখেছেন। নবজাতকটিকে এমনভাবে ঢেকে রেখেছেন যেন বাইরে থেকে কারও নজরে না পড়ে। এরপরও হাসপাতালের সিসিটিভি ফুটেজে নবজাতকটিকে আনার এই দৃশ্য ধরা পড়েছে।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা টয়লেট থেকে দ্রুত বের হয়ে যান। এ সময় বোরখা পরা মহিলার দুই হাত বাইরে দেখা যায়। কিন্তু আগের নবজাতকটিকে দেখা যায়নি। তারা বের হয়ে একই অটোরিকশায় চড়ে চলে যান। এর দুই বা তিন মিনিট পর একজন নারী টয়লেটে গিয়ে দেখেন মেঝেতে নবজাতকটি পড়ে আছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে উদ্ধার করে। চিকিৎসার পর গত বৃহস্পতিবার নবজাতকটিকে আজিমপুরে সমাজ সেবা অধিদফতরের ছোটমনি নিবাসে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর