,

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান অর্থনীতিতে অন্যতম মোবাইল ব্যাংকিং। এবার মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেন সীমার বাধ্যবাধকতা থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় মোবাইল লেনদেন সীমা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে একজন গ্রাহক তার অ‌্যাকাউন্টে দিনে ৫ বারে ৩০ হাজার টাকা ক‌্যাশ ইন বা জমা করতে পারবেন। তবে আগের মতোই মাসে ২০ বারে সর্বোচ্চ এক লাখ টাকা ক‌্যাশ ইন করা যাবে এতদিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন গ্রাহক।

একইসঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। এতদিন দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করা যেত না।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরো বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একটি ক্রম বিকাশমান সেবা, যা বিগত কয়েক বছর যাবৎ আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে এ সেবা বর্তমানে নতুন খাত সম্প্রসারণে যেমন, ব্যাংকের মাধ্যমে দেশে আগত রেমিটেন্স বিতরণ, ই-কমার্স, ক্ষুদ্র ব্যবসা, বেতন বিতরণ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর