,

বাংলা টিভির ৩য় বর্ষে পদাপর্ণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলা টিভির ৩য় বর্ষে পদাপর্ণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর স্থানীয় পাইকপাড়ায় ড্রিম ফর ডিস এ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপমন্ত্রী আলহাজ¦ এডভোকেট হুমায়ূন কবীর।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদএর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ লোকমান হোসেন,উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী,প্রতিবন্ধী সংগঠন ড্রিম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না, দৈনিক কুরুলিয়া সম্পাদক ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ। সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল আমীন শাহীন।

অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রতিবন্ধী শিশু কিশোর ও অভিভাবকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ ও বাংলাটিভির সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর