,

আখাউড়ায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

news-image

আখাউড়া প্রতিনিধি : স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রাম থেকে রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। নিহতের নাম আক্কাস মিয়া (৩০)। তিনি স্থানীয় বাসিন্দা সহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে আক্কাসের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে রাতে সেহরী খাবার পরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আক্কাস।আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর