,

দীপিকার পোশাকে পৃথিবীর উত্তপ্ত আবহাওয়া নিয়ন্ত্রণের বার্তা

news-image

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো এবারও শিল্প সংস্কৃতির শহর প্যারিসে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’। বিভিন্ন দেশের একঝাঁক নামিদামি তারকাদের নিয়ে এই উৎসব যেন তারার মেলা।

সে উৎসবে যোগ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। পোশাকের মাধ্যমে উত্তপ্ত পৃথিবীর আবহাওয়াকে নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন তিনি।

কানের প্রথম দিনের রেড কার্পেটে কিছুটা সাধারন ফ্যাশনে হাজির হয়েছিলেন দীপিকা। সাদা গাউনের উপর কালো স্টেটমেন্ট বো-য় প্রথম রেড কার্পেটে হেটে গিয়েছিলেন তিনি।

কিন্তু দ্বিতীয় দিনের লাল গালিচাটা যেনো সাজানোই হয়েছিলো দীপিকার জন্য। আর এ দিনে আলোচনার সবটুকু আলো নিজের করে নিলেন বলিউডের এই সুন্দরী।

দ্বিতীয়দিনে সবচেয়ে অপ্রত্যাশিত লুকে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। লাইম গ্রিন সুপার ফ্যান্সি ড্রেসে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই ডিভা। গিয়ামবাতিস্তা ভাল্লির তৈরি নেটের গাউন, আর সঙ্গে গোলাপি হেডব্যান্ড; অনেকটা পাগড়ির স্টাইলে।

কানের দ্বিতীয় রেড কার্পেটে দীপিকার নয়া এই লুক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বৈষ্ণিক উষ্ণতায় সবুজ প্রকৃতিই যে আমাদের রক্ষার জন্যে একমাত্র সহায়ক সে বার্তাটাও পৌছে দিলেন বিশ্ববাসীর কাছে তিনি পোশাকের মাধ্যমে।

বিভিন্ন সময় পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে নিন্দুকদের পরোয়া না-করে কানে তিনি নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে পরেছেন এই লাইম ড্রেস। দারুণভাবে ক্যারিও করেছেন এই পোশাক।

আর জানিয়েছেন, স্বামী রণভীর সিংয়ের অনুপ্রেরণাতেই তিনি এই পোশাক বেছে নিয়েছেন নিজের জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর