,

ঈদের পাঞ্জাবিতে নতুনত্ব

news-image

ডেস্ক রিপোর্ট : ঈদের ছেলেদের প্রধান আকর্ষণ নানা রং ও নকশার পাঞ্জাবি। এখন ঈদে আগের তুলনায় নানা স্টাইল ও ডিজাইনের পাঞ্জাবি পরার প্রবণতা বেড়েছে। এতে পাঞ্জাবিতে যেমন ফুটে ওঠে ব্যক্তিত্ব, তেমনি দেখতেও লাগে সুন্দর।

ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। গরম ও বৃষ্টির এই আবহাওয়ার উপযোগী কাপড়ে বানানো হয়েছে এবার ঈদের পাঞ্জাবিগুলো। এ বছর কাটিং, প্যাটার্ন, লেন্থ, রং এসবে কিন্তু নতুনত্ব এসেছে। তবে ঈদে ফিটিং পাঞ্জাবির প্যাটার্ন বেশি চলছে। সেই সঙ্গে লং, সেমি লং লেন্থও থাকছে।

রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি স্টাইপ, হালকা প্রিন্ট এসবও থাকছে। তবে ম্যাটেরিয়াল হিসেবে সুতির কাপড়ই প্রাধান্য পেয়েছে। দেশি ফ্যাশন হাউজগুলো যেহেতু আমাদের দেশিয় ঋতু নিয়ে সব সময়েই কাজ করে তাই এবারে ঈদের পাঞ্জাবিতে একদিকে যেমন পাওয়া যাবে উৎসবের আমেজ, অন্যদিকে পাওয়া যাবে বর্ষার রূপ।

সাদা, হলুদ, সবুজ, নীল, বেগুনিসহ সব ধরনের রঙয়ের ব্যবহারে তৈরি করা হয়েছে এসব পাঞ্জাবি। এছাড়া যারা ঈদে ট্রেডিশনাল পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্যও রয়েছে নানা আয়োজন। তবে গরমের কথা চিন্তা করে হালকা রঙের উপর হালকা কারুকাজ করা পাঞ্জাবি থাকছে। এছাড়া টাইডাই করা পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। হাতা, গলা ও বোতামের কাছে হালকা কাজ করা পাঞ্জাবি অনেকেরই পছন্দের প্রথমে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর