মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের আরও একটি পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাজে বোলিং চরমভাবে ভুগিয়েছে পাকিস্তানকে। বোলারদের বিচক্ষণতার অভাবে আরও একটি পরাজয় দেখল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০তে হেরে যায় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির করণে পরিত্যক্ত হয়।

ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিং করে রানের পাহাড় গড়েও তিন ম্যাচে জয়ের দেখা পায়নি পাকিস্তান।

রোববার সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বোলারদের তুলোধুনে করে ৯ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ইংল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে খেলায় ফেরান সরফরাজ ও বাবর আজম। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও ৫৪ রানে হেরে যায় পাকিস্তান।

৩৫২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন বাবর আজম ও সরফরাজ আহমেদ। চতুর্থ উইকেটে গড়েন ১৪৬ রানের।

দুর্ভাগ্য বাবর আজম ও সরফরাজের। দুজনই সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ব্যর্থ হন। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তারা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় সেঞ্চুরি (১১৫) করা বাবর আজম রোববার ফেরেন ৮৩ বলে ৮০ রান করেন। তার ইনিংসটি ৭৮ বলে সাতটি চার ও ২টি ছক্কায় সাজানো।

বাবর আজম আউট হলেও, সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সরফরাজ আহমেদ। কিন্তু বাবরের মতো সরফরাজও হতাশ হয়ে মাঠ ছাড়েন। দুজনই ফেরেন রান আউট হয়ে। তার আগে ৮০ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৯৭ রান করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ।

রোববার হেডিংলির লিডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। ২ উইকেটে ২২২ রান করা স্বাগতিক দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায়।

সময়ের ব্যবধানে উইকেট পতন হলেও ব্যাটিং ঝড় অব্যাহত রাখতে সক্ষম হয় ইংলিশরা। যে কারণে কোনো সেঞ্চুরি ছাড়াই সাড়ে তিনশ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন জো রুট, ৭৬ রান করেন অধিনায়ক ইয়ন মর্গান। পাকিস্তানের হয়ে ৮২ রানে ৪ উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। ৫৩ রানে ৩ উইকেট নেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫১/৯ (জো রুট ৮৪, মর্গান ৭৬, বাটলার ৩৪, ভিন্স ৩৩, জনি বেয়ারস্টো ৩২, কারান ২৯*; শাহিন শাহ আফ্রিদি ৪/৮২, ইমাদ ওয়াসিম ৩/৫৩)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক