,

নির্বাচনে হারলেন অস্ট্রেলিয়ার সেই মুসলিম বিদ্বেষী সিনেটর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে দুটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৫১ জন নিহতের ঘটনায় দেশটির অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করা অস্ট্রেলিয়ার সেই সিনেটর এবার নির্বাচনে হেরেছেন। চলতি বছরের মার্চে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গণহত্যার ঘটনার কয়েক ঘণ্টা পর মুসলিমদের অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিং।

এরপর সমালোচনার সম্মুখীন হন তিনি। এছাড়া এক বালকের ডিম হামলার শিকার হন অস্ট্রেলিয়ান ওই সিনেটর। শনিবার অ্যানিং তার পার্টি থেকে মনোনয়নের জন্য আশাবাদী ছিলেন। তবে তার পার্টি থেকে তিনি নির্বাচিত হননি। পরে আরেক দলে গিয়ে শেষ নির্বাচনে তিনি ১৯ ভোট পান।

সাংবিধানিক ভিত্তিতে অযোগ্য ঘোষিত একজন সিনেটরের প্রতিস্থাপন হিসেবে গত বছর তাকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছিল। ডেইলি সাবাহ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর