,

আড়াই কোটি টাকা নিয়ে উধাও মহিলা বিষয়ক কর্মকর্তা

news-image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পার হলেও প্রতি মাসে জমা করা সঞ্চয় ও লভ্যাংশের টাকা পাচ্ছেন না ভিজিডি কার্ডধারী দুই শতাধিক হতদরিদ্র নারী।রবিবার (১৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান নিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেন ভিজিডি কার্ডধারী নারীরা।পরে ইউএনও শিগগিরই সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে ভুক্তভোগীরা শান্ত হন।

বিক্ষোভকারী নারীরা বলেন, দুই বছর ধরে মাসিক দুইশ’ টাকা করে চার হাজার আটশ’ টাকা সঞ্চয় হয়েছে। লাভসহ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার নয়শত এগারো টাকা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পার হলেও কার্যালয়ে বারবার ধরনা দিয়েও টাকা পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহিলা বিষয়ক অধিদফতরের আওতায় বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি (বিএসডিএ) ও ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) নামের দু’টি এনজিওর মাধ্যমে ২০১৭ সালের ১ জানুয়ারি ফুলবাড়ী উপজেলায় দু’বছর মেয়াদী ভিজিডি প্রকল্পের কার্যক্রম শুরু হয়।

উপজেলার ৬টি ইউনিয়নের ৫ হাজার ৭৯৯ জন হতদরিদ্র নারীকে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার বিপরীতে পাস বইয়ের মাধ্যমে মাসিক ২০০ টাকা সঞ্চয় জমা নেওয়া হয়। সোনালী ব্যাংকের ফুলবাড়ী শাখার দু’টি হিসাবে দু’বছরে মোট ২ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৩২০ টাকা জমা হয়।

কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও সঞ্চয়ের টাকা হাতে হাতে বিতরণ করলে ছিনতাই হতে পারে- এ অজুহাতে সোনালী ব্যাংকের ফুলবাড়ী শাখা থেকে ওই টাকা ডাচ-বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখায় স্থানান্তর করা হয়।

ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের মজিয়া বেগম (৩৭), নাওডাঙ্গা বারাইতারী গ্রামের ছপিয়া বেগম (৩৬), নাগদাহ গ্রামের রহিমা বেগম (৩৮) জানান, তাদের প্রত্যেকের ৪ হাজার ৯১১ টাকা করে জমা থাকলেও দিনের পর দিন ঘুরেও টাকা পাচ্ছেন না তারা। অন্যদিকে, পানিমাছকুটি গ্রামের হাসুমনি (৩৫) জানান, তার ৪ হাজার ৯১১ টাকা জমা থাকলেও পেয়েছেন মাত্র ৪ হাজার ৩০০ টাকা।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাসুমা আরেফিন জানান, টাকা স্থানান্তরের ব্যাপারে আমি কিছুই জানি না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছুটিতে আছেন, তাই জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলে শিগগিরই সঞ্চয়ের টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর