,

দুই মন্ত্রীর দায়িত্ব কমানো হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : সরকার ক্ষমতা গ্রহণের ৫ মাসে প্রথমবারের মতো মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন এনেছে। এতে দুই জন মন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার দায়িত্ব পুনর্বণ্টন করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী এই পুনর্বণ্টন করে দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব তার কাছে থাকছে না। এই বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এখন এই বিভাগের দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকবেন। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে দেওয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর