,

হলিক্রস ঢেকে নামাজ পড়ার সুযোগ দিল ব্রিটেনের এক গির্জা, অন্যদের নিন্দা

news-image

ইংল্যান্ডের ডার্লিংটন শহরের একটি গির্জায় হলিক্রস ঢেকে সেখানে মুসলমানদের নামাজের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। এ ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে শহরের অন্য এক গির্জা কর্তৃপক্ষের ভেতর।

অনলাইন নিউজ পোর্টাল প্রিমিয়ার ডট ওআরজি-তে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নর্থ ইস্ট ইংল্যান্ডের দুরহাম কাউন্টির ডার্লিংটন শহরে অবস্থিত সেন্ট ম্যাথিউ অ্যান্ড সেন্ট লিউক’স গির্জায় স্থানীয় মুসলমানদের পবিত্র রমজান মাসে নামাজ পড়ার আমন্ত্রণ জানানো হয়। তবে নামাজ চলাকালে গির্জার হলিক্রস ঢেকে রাখা হয়। নামাজের জন্য নারী ও পুরুষের জন্য আলাদা ঘরও বরাদ্দ রাখা হয়।

তবে গির্জায় এ ব্যবস্থা গ্রহণের তীব্র সমালোচনা করেছে শহরের অন্য এক গির্জা কর্তৃপক্ষ। ডায়োসিস অব দুরহাম নামের ওই গির্জার নেতৃবৃন্দ এ উদ্যোগের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, গির্জা ভবন মুসলমানদের নামাজের জায়গা নয়।

এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথের সাবেক যাজক ড. গভিন আশেন্দেন। তিনি বলেন, ‘ঘটনার পেছনের উদ্দেশ্য মহৎ। এর মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হতে পারে, একজন আরেকজন সম্পর্কে জানতে পারে। বিশেষ করে ভালো প্রতিবেশী হওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটি করতে হবে সততার জায়গা থেকে। বিশপ গভিন ডায়োসিস অব দুরহাম নামের ওই গির্জা কর্তৃপক্ষের বক্তব্যকেও স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তিনি আশা করছেন বিষয়টি সবার কাছেই শিক্ষনীয় হবে।

ডায়োসিস অব দুরহাম নামের ওই গির্জা নেতৃবৃন্দের প্রতি ইঙ্গিত করে গভিন বলেন, ‘তাঁদের মনে হয়েছে ওই গির্জার যাজক একটি ছোট ভুল করেছেন, তা হলো গির্জার হলিক্রস ঢেকে দেওয়া। কিন্তু নামাজ পড়তে দেওয়ার উদ্যোগে আমি খুশি। কারণ এর মধ্য দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। সূত্র : প্রিমিয়ার ডট ওআরজি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর