,

মালিতে হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালিতে জাতিসংঘর শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। নাইজেরিয়ার এই নাগরিক মালিতে জাতিসংঘের স্থিতিশীল মিশনে দায়িত্ব পালন করছিলেন।

এক বিবৃতিতে বলা হয়, তিমবুকতুতে অজ্ঞাত ব্যক্তিদের সশস্ত্র হামলায় ওই ব্যক্তি প্রথমে আহত হন এবং পরে শনিবার প্রাণ হারান। একই হামলায় নাইজেরিয়ার অপর এক শান্তিরক্ষীও আহত হয়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং একে যুদ্ধাপরাধের শামিল বলে বর্ণনা করেন।

এদিকে, শনিবার পৃথক ঘটনায় শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনরত তিন কানাডীয় নাগরিক আহত হয়েছে। মালির কাইদাল এলাকার তিসালিতে তাদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তারা আহত হয়।

বিপ্লবী ইসলামি মিলিশিয়ারা ২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখলে নিলে দেশটিতে জাতিসংঘের এমআইএনইউএসএমএ মিশন প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মালিতে ১৯০ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর