,

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন: তথ্যমন্ত্রীকে রাষ্ট্রদূত

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় তথ্য সচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চীন সরকারের সহায়তায় দেশের ছয়টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া চলছে। এটি আরও ত্বরান্বিত করার জন্য তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী বলেন, বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পের অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।

ঝ্যাং জুয়ো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। উপকূললীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমির বিষয়ে জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।

সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর