,

যে কারণে বন্ধ হয়েছিল ফেসবুক গ্রুপগুলো!

news-image

গত সপ্তাহে ফেসবুকে বাংলাদেশ থেকে পরিচালিত বেশ কিছু গ্রুপ পেজ ও সেসব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিয়ে দেখা যায়, বিনা নোটিশে লক্ষাধিক অনুসারী নিয়ে পরিচালিত- সার্চ ইংলিশ, আপওয়ার্ক বাংলাদেশ, ক্রিকেট খোর এবং উই আর বাংলাদেশসহ বেশ কিছু কমিউনিটি গ্রুপের হদিস মিলছিল না।

এসব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে উধা গ্রুপগুলো বৃহস্পতিবার থেকে আবার ফিরতে শুরু করেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো ‘সাবোটাজ’ করা হয়েছিল। কিন্তু এর পেছনে কারা, সে তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের এক মুখপাত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, হুট করে ফেসবুকের বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে কনটেন্ট প্রকাশের নীতিমালা ভঙ্গের অভিযোগ আসতে থাকে। এতে ফেসবুক ওই গ্রুপগুলো দ্রুত বন্ধ করে দেয়। তবে এটা দুর্বৃত্তরা ইচ্ছাকৃত করেছে বলে একে ‘সাবোটাজ’ বলা হচ্ছে।

বিষয়টি নিয়ে ফেসবুক তদন্ত করেছে। তদন্ত শেষে দেখা গেছে, এটা পুরোপুরি ষড়যন্ত্র করে করা হয়েছে। তাই যেসব গ্রুপ ও অ্যাডমিন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তা ফেরত দেওয়া হয়েছে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, বৈধ ও অহিংস অনেক গ্রুপ সাবোটাজের শিকার হয় বলে স্বীকার করেছে ফেসবুক। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দ্য ভার্জ জানিয়েছে, জনপ্রিয় মিম অ্যাকাউন্ট ক্রসওভার্স নোবডি আস্কড ফর (সিএনএএফ) বন্ধ হওয়ার পর গ্রুপ সাবোটাজের বিষয়টি নজরে আসে। এর পেছনে ইন্দোনেশিয়ান রিপোর্টিং কমিশন (আইআরইসি) নামের একটি গ্রুপের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে। আপত্তিকর কনটেন্ট পোস্ট করার পর একযোগে অনেকে অভিযোগ দিয়ে জনপ্রিয় গ্রুপ বন্ধ করে দেয় আইআরইসি।

ফেসবুক থেকে গ্রুপ হারিয়ে যাওয়ার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকে অনেক গ্রুপ ‘আর্কাইভ’ করে রাখার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে অনেক পেজ ‘প্রাইভেট’ থেকে ‘সিক্রেট’ মোড করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর