,

ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা

news-image

অনলাইন ডেস্ক : মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ১৬টি উপজেলার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। বিকালে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৭টি আসন পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে একে একে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল বাদে বাকি ৬ নির্বাচিত সদস্য। তবে নির্বাচনের পর ৯০ দিনের সময়সীমার মধ্যে শপথ নেন নি মির্জা ফখরুল। এ কারণে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সেই ধারাবাহিকতায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর