,

সন্তান রেখে পালিয়ে গেলেন মা

news-image

আশ্রয় নিয়ে রাত্রিযাপনের পর নেত্রকোনায় নিজের গর্ভের ছেলে সন্তানকে অন্যের বাসায় রেখে অজ্ঞাত-পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী মা পালিয়ে গেছেন। এখন পর্যন্ত ওই মায়ের পরিচয় জানা যায়নি।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের জয়নগর এলাকার বাসিন্দা গৃহবধূ আমেনা আক্তার নিজের বাসায় অজ্ঞাত-পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী নারীকে আশ্রয় দেন। আশ্রয় নিয়ে রাত্রিযাপনের পর নিজের গর্ভের ছেলে সন্তানকে ওই বাসায় রেখে পালিয়ে যান মা।

গৃহবধূ আমেনা আক্তার বলেন, শনিবার (১৮ মে) সন্ধ্যায় সন্তান কোলে নিয়ে এসে আশ্রয় চাইলে শিশুসহ বাকপ্রতিবন্ধী ওই মাকে বাসায় রাত্রিযাপন করতে দেই। রোববার সকালে উঠে দেখা যায় সন্তানকে রেখে পালিয়ে গেছেন ওই মা। আমরা কেউ তাকে চিনি না।

এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যায় আমার বাসার সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধী নারী। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে সংশ্লিষ্টদের হেফাজতে দেয়া হয়। সেখানেই এক ছেলে নবজাতকের জন্ম দেন ওই মা। সেখান থেকে এসে শনিবার সন্ধ্যায় সন্তান কোলে নিয়ে এসে আশ্রয় চাইলে শিশুসহ বাকপ্রতিবন্ধী ওই মাকে বাসায় রাত্রিযাপন করতে দেয়া হয়।

নেত্রকোনার সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুসহ বাকপ্রতিবন্ধী ওই মাকে বাসায় রাত্রিযাপন করতে দেন গৃহবধূ আমেনা বেগম। রোববার সকালে সন্তানকে ফেলে পালিয়ে যান ওই মা। আমরা কেউ তার-নাম পরিচয় জানি না। গৃহবধূ আমেনা শিশুটিকে নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর