,

দেশবাসীর দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

news-image

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি-সন্ত্রাস ও মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে সবার দোয়া চেয়েছেন। রোববার গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, আলেম-ওলামা ও আত্মীয় পরিজনদের সঙ্গে ইফতারে তিনি এ দোয়া চান।

এ ইফতার মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধে আহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতরা অংশ নেন। এ ছাড়া অংশগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় পরিজন।

চোখের চিকিৎসার বেশকিছু দিন পর প্রধানমন্ত্রী বড় কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। সাধারণত ইফতার মাহফিলে তিনি উপস্থিত সবার সাথে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটি করতে না পারায় সবার উদ্দেশে কথা বলেন এবং দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দোয়া কামনা করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সব সদস্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদসহ দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর