,

মালয়েশিয়ায় ১৭০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, আটক ১৬

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট ও ভিসা স্টিকার সহ ১৬ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন। এসময় উদ্ধার করা হয় ১৭০ টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্ট সহ ১০ জাল ভিসা স্টিকার।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৬ বছর। গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কিলাং লামার একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইল সহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ১৬ জনকে। যার মধ্য স্থানীয় ৮জন বাকি আটজন বিদেশি নাগরিক। ঐ ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানের খবরে জানা গেছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরীর কাজে দীর্ঘ এক বছর যাবত নিয়োজিত ছিল।

জব্দকৃত বাংলাদেশী পাসপোর্ট এর মধ্যে কতগুলো জাল তা স্থানীয়় পত্রিকায় উল্লেখ করেনি। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো