,

৭ মার্চের ভাষণ পড়তে গিয়ে খোলা আদালতে কাঁদলেন বিচারপতি

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পড়তে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। এ সময় খোলা আদালতে কেঁদেও ফেলেন তিনি।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় প্রদানকালে রবিবার (১৯ মে) হাইকোর্টের অ্যানেক্স-৬ নম্বর বেঞ্চে এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিচারপতি রাজিক আল জলিল।

উল্লেখ্য, দেশের ক্রান্তিকালে ১৯৭১ সালের উত্তাল মুহূর্তে ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিকনির্দেশনামূলক ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়া বঙ্গবন্ধুর সেই ভাষণ একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। আর একাত্তর পরবর্তী সময়ে সেই ভাষণের মধ্যেই সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষ খুঁজে নিয়েছে তাদের মুক্তির পথ।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত ও এ বি এম আলতাফ হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন ও শুভ্রজিৎ ব্যানার্জি। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।আদালত রায়ে বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে কোনো বয়সের ফ্রেমে বাঁধা যাবে না।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে মুক্তিযোদ্ধা নির্ধারণে ১২ বছর ৬ মাস নির্ধারণ করে সরকার যে আইন ও প্রজ্ঞাপন জারি করেছিল তা আর কার্যকর থাকছে না।পাশাপাশি মুক্তিযোদ্ধা নির্ধারণে এখন থেকে বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর